নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলা - The News Lion

নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলা

 


দি নিউজ লায়ন;  প্রথম দফার ভোট মিটতে না মিটতেই উত্তপ্ত নন্দীগ্রাম। শুভেন্দুর অনুগামী ভাজপা দুষ্কৃতীদের হামলায় অন্তত 10 থেকে 12 জন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন বলে খবর। বাঁশ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূল কর্মীদের। তৃণমূলের অভিযোগ, শনিবার বিকালে আচমকা তাদের দলীয় কর্মীদের ওপর হামলা চালায় কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতী। 


এরা প্রত্যেকেই ভাজপার দুষ্কৃতী। অতর্কিতে হামলা করে ব্যাপক মারধর করা হয় তৃণমূল কর্মীদের। 10 থেকে 12 জন এই হামলায় গুরুতর জখম হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে। 


বস্তুত বেশ কয়েক সপ্তাহ ধরেই শুভেন্দু অধিকারীর মদতে নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে। আগেও একাধিকবার এই অভিযোগ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এ দিনের ঘটনা আরো একবার প্রমাণ করলো নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের ঢুকেছে এবং তারা নন্দীগ্রামে ভোট লুট করার চক্রান্ত করেছে অবিলম্বে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে নন্দীগ্রামে ভোটের দিন অশান্তি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.